কাঠমান্ডু, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---নেপালের নতুন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বৃহস্পতিবার মাওবাদীদের সঙ্গে চলমান শান্তিপ্রক্রিয়া বন্ধের ঘোষণা দিয়েছেন। মে মাসে মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী এ ঘোষণা দিলেন। এতে নেপালে বিশৃঙ্খলার আশঙ্কা আরও বাড়ল।
গত মাসে সেনাপ্রধান রুকমাঙ্গুদ কাতাওয়ালকে বরখাস্ত করা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের এক পর্যায়ে পদত্যাগ করেন নেপালের তৎকালীন মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড। পরে তার স্থলাভিষিক্ত হন নতুন প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল।
প্রচণ্ডের পদত্যাগের পর থেকেই সেনাপ্রধান কাতাওয়ালকে অপসারণের দাবিতে মাওবাদীরা পার্লামেন্ট অধিবেশনে বিঘ
bdnews24