২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাইলটের মৃতদেহ সনাক্ত করা হয়েছে, জানাল এয়ার ফ্রান্স

আটলান্টিক মহাসাগরে ১ জুনে এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানটির পাইলটের মৃতদেহ সনাক্ত করা হয়েছে। এয়ার ফ্রান্স বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 12:07 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

প্যারিস, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আটলান্টিক মহাসাগরে ১ জুনে এয়ার ফ্রান্সের বিধ্বস্ত বিমানটির পাইলটের মৃতদেহ সনাক্ত করা হয়েছে। এয়ার ফ্রান্স বৃহস্পতিবার একথা জানিয়েছে। রিও ডি জেনিরো থেকে প্যারিসে যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে ২২৮ আরোহী নিয়ে আটলান্টিকে বিধ্বস্ত হয় এয়ার ফ্রান্সের ৩৩০ এয়ারবাস। আরোহীদের কেউ বেঁচে নেই। এ পর্যন্ত মাত্র কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এয়ার ফ্রান্স তাদের ওয়েবসাইটে জানিয়েছে, "মহাসাগর থেকে উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে এয়ার ফ্রান্সের ৪৪৭ ফ্লাইটের ক্রু সদস্যের দুইজনের মৃতদেহ সনাক্ত করা গেছে। একজন হচ্ছেন ক্যাপ্টেন এবং অন্যজন স্টুয়ার্ড।" ব্রাজিল এবং ফ্রান্স বিমানটির আরও ধ্বংসাবশেষ এবং মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে। বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধান এখনও মেলেনি। এয়ার ফ্রান্সের এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে অন্ততপক্ষে ৩২ টি দেশের নাগরিক। এর মধ্যে ৬১ জন ফ্রান্সের এবং ৫৮ জন ব্রাজিলের। এ পর্যন্ত উদ্ধার করা ৫০ টিরও বেশি মৃতদেহ ময়না তদন্ত করে দেখা হচ্ছে ব্রাজিলে। এ সম্পর্কে ফ্রান্স কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৩ ঘ.