২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সমোঝতার আশা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা করছেন, পশ্চিম তীরে ইহুদি বসতি নিয়ে তিনি ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে পারবেন। বুধবার তিনি প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে বৈঠক শেষে এই আশা প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 07:47 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

প্যারিস, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা করছেন, পশ্চিম তীরে ইহুদি বসতি নিয়ে তিনি ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে পারবেন। বুধবার তিনি প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে বৈঠক শেষে এই আশা প্রকাশ করেন। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে এই বিরোধ মীমাংসা করা সহজ হবে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো সারাকোজিও নেতানিয়াহুকে পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধের আদেশ দিয়ে ফিলিস্তিনিদের আস্থা অর্জন করতে বলেছেন। সারকোজির অফিস থেকে একথা জানানো হয়েছে। তবে নেতানিয়াহু ইতোমধ্যেই নির্মিত বসতি এলাকায় ইহুদি পরিবারগুলোর 'প্রাকৃতিক বৃদ্ধির' জন্য এর স