২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনকে গ্রিন ড্যাম সফটওয়্যার ব্যবহার না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইন্টারনেটে শিশুদের জন্য অনৈতিক সাইটগুলো যাতে শিশুরা ব্যবহার করতে না পারে, সেজন্য চীনে আগামী সপ্তাহ থেকে প্রতিটি নতুন কম্পিউটারে ছাকনিস্বরূপ গ্রিন ড্যাম সফটওয়্যার যুক্ত করে বিক্রি করার নিয়ম করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 06:41 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বেইজিং, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইন্টারনেটে শিশুদের জন্য অনৈতিক সাইটগুলো যাতে শিশুরা ব্যবহার করতে না পারে, সেজন্য চীনে আগামী সপ্তাহ থেকে প্রতিটি নতুন কম্পিউটারে ছাকনিস্বরূপ গ্রিন ড্যাম সফটওয়্যার যুক্ত করে বিক্রি করার নিয়ম করা হয়েছে। কিন্তু ব্যাপারটি সাদা চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মনে করছে, এর মাধ্যমে চীন বহু প্রয়োজনীয় ওয়েবসাইট ব্লক করার সুযোগ পাবে। যেজন্য তারা চীনকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ বিশ্ব বাণিজ্য নীতিকে লঙ্ঘন করতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী গ্যারি লক এবং বাণিজ্য প্রতিনিধি রন কার্ক এক যুক্ত চিঠিতে গ্রিন ড্যাম সফটওয়্যার নিয়ে তাদের উদ্বেগের কথা চীনকে জানিয়েছে। বুধবার লক এক বিবৃতিতে বলেন," চীন প্রকাশ্যে কোনও গণবিজ্ঞপ্তি না দিয়েই বৃহত্তর পরিসরে সেন্সরশিপ আরোপ এবং নিরাপত্তা নেটওয়ার্কের সুরক্ষার জন্য কোম্পানিগুলোকে কোণঠাসা করে এই সফটওয়্যার ইনস্টল করেছে।" কিন্তু চীন বলেছে, গ্রিন ড্যাম সফটওয়ার ব্যবহারের কারণ শিশুদের পর্নোছবি কিংবা বীভৎসতার হাত থেকে বাঁচানো। তাই তারা ১ জুলাই থেকে গ্রিনড্যাম সফটওয়্যারসমৃদ্ধ কম্পিউটার বিক্রির সিদ্ধান্তে অটল। বিশ্ব মন্দা কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যে এ ঘটনা দু'দেশের সম্পর্কে নতুন করে চিড় ধরাতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৩৪৮ ঘ.