২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বোমা হামলায় ৭২ জন নিহত

বাগদাদে শিয়াঅধ্যুষিত সদর সিটির একটি বাজারে বুধবার বোমা হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১২৭ জন। ইরাকের নগর ও শহরগুলো থেকে মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহারের মাত্র ছয়দিন আগে এই ভয়াবহ বোমা হামলা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 04:52 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বাগদাদ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদে শিয়াঅধ্যুষিত সদর সিটির একটি বাজারে বুধবার বোমা হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১২৭ জন। ইরাকের নগর ও শহরগুলো থেকে মার্কিন যুদ্ধসেনা প্রত্যাহারের মাত্র ছয়দিন আগে এই ভয়াবহ বোমা হামলা ঘটল। ওই দরিদ্র এলাকায় মারিদি নামের বাজারটিতে মূলত পাখি বিক্রি করা হয়। বিস্ফোরণের বাজারের অনেক দোকানে আগুন লেগে যায়। বিস্ফোরণস্থলের কাছাকাছির একজন দোকানদার রাদ লতিফ বলেছেন, বোমাটি সম্ভবত একটি মোটরসাইকেলের ট্রেইলারে বাঁধা ছিল। তিনি বলেন, "প্রচণ্ড শব্দে বিস্ফোরণটি ঘটে। শব্দ শুনেই আমরা দোকান বন্ধ করে আহতদের সাহায্য করতে ছুটে যাই।" লতিফ জানান, শুরুতে নিরাপত্তাবাহিনী অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি সেখানে প্রবেশের সুযোগ দিতে লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে রাখে। বাগদাদের নিরাপত্তাসংক্রান্ত অফিসের একজন মুখপাত্র শুরুতে জানান, বিস্ফোরণে ৬২ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে। এ হামলার মাত্র চারদিন আগে মার্কিন সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সদর সিটির নিরাপত্তার দায়িত্ব ইরাকি বাহিনীকে হস্তান্তর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২০২ ঘ.