টোকিও, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আকিও টয়োডা এই সপ্তাহে টয়োটা মোটর কর্পোরেশনের দায়িত্ব নিতে যাচ্ছেন। বিশ্ব অর্থনৈতিক সংকটের এই সময়ে তাকে যে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে তাতে সন্দেহ নেই।
বিশ্ব মন্দার কারণে বিশ্বে গাড়ি বিক্রি কমে যাওয়ায় নির্মাতারা নাড়া খেয়েছে প্রবলভাবে। টয়োটার কারখানাগুলোতেও কাজ কমে গেছে। টয়োটা তার উৎপাদিত গাড়ির অর্ধেকই তৈরি করে জাপানে। বর্তমানে এক ডলারের মূল্য ১০০ ইয়েনেরও নিচে নেমে যাওয়ায় কোম্পানিটির ক্ষতি তাতে আরও বেড়ে গেছে।
এ সত্ত্বেও টিকে থাকার জন্য টয়োটা প্রতিদ্বন্দ্বী মার্কিন গাড়ি কোম্পানি ক্রাইসলার বা জেনারেল মোটরের মতো বিভিন্ন স্থানে কারখানা বন্ধ, কর্মী ছাঁটাই বা ডিলারশিপ গুটিয়ে নেওয়ার মতো পদক্ষেপে যাচ্ছে না। টয়োটা বলছে, উৎপাদন ক্ষমতা বজায় রেখেই তারা পরিস্থিতি মোকাবেলা করবে। তাদের বিবেচনায় গাড়ির চাহিদা ধীরে ধীরে আবার ফিরে আসবে।
আকিও টয়োডাকে কোম্পানির প্রধানপদের প্রার্থী হিসেবে অনেকদিন থেকেই দেখা হচ্ছিল। ১৯৩৭ সালে তার দাদাই কোম্পানিটির গোড়াপত্তন করেন। মঙ্গলবার শেয়ারহোল্ডারদের বার্ষিক বৈঠকে টয়োটার প্রেসিডেন্ট পদে তার আসন পাকাপোক্ত হয়।
টয়োডা বলেছেন, তিনি গত একদশকের স
bdnews24