২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীব্যয় ৫ বিলিয়ন রুপি কমানোর লক্ষ্য এয়ার ইন্ডিয়ার

অর্থসংকটে জর্জরিত ভারতের রাষ্ট্রপরিচালিত বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া কর্মীদের পেছনে ব্যয় বছরে ৫ বিলিয়ন রুপি কমানোর চিন্তাভাবনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

মুম্বাই, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অর্থসংকটে জর্জরিত ভারতের রাষ্ট্রপরিচালিত বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া কর্মীদের পেছনে ব্যয় বছরে ৫ বিলিয়ন রুপি কমানোর চিন্তাভাবনা করছে। বর্তমানে সংস্থাটির কর্মীসংক্রান্ত ব্যয় বছরে ৩০ বিলিয়ন রুপিরও বেশি। রয়টার্সকে পাঠানো ই-মেইল বার্তায় এয়ার ইন্ডিয়া বলেছে, "বেতন-ভাতা বাবদ ব্যয় কমানোর পাশাপাশি এয়ার ইন্ডিয়া কর্মীদের উৎপাদন ক্ষমতা বাড়ানো, নির্ধারিত নিয়মমাফিকের বাইরে কাজ না করার প্রবণতা রোধ ও অপব্যয় কমাতে চাইছে।" বিশ্ব অর্থনৈতিক সংকটের মুখে সংস্থাটি এখন পর্যন্ত কোনো কর্মী ছাঁটাই করেনি। কিন্তু কর্মীসংক্রান্ত ব্যয় হ্রাসের লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি করেছে যারা বেতন কাঠামো, উড্ডয়ন ভাতা এবং উৎপাদন বাড়ানোর অন্যান্য প্রণোদনামূলক খাতে ব্যয়ের বিষয়গুলো খতিয়ে দেখবে। ১৫ জুলাইয়ের মধ্যে কমিটি রিপোর্ট পেশ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪০ ঘ.