২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবে এয়ার ফ্রান্স

২২৮ আরোহী নিয়ে ১ জুনে আটলান্টিক মহাসাগরে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবে এয়ার ফ্রান্স। কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 11:51 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

প্যারিস, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২২৮ আরোহী নিয়ে ১ জুনে আটলান্টিক মহাসাগরে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেবে এয়ার ফ্রান্স। কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন। রিও ডি জেনিরো বিমানবন্দর থেকে এয়ার ফ্রান্সের প্যারিসগামী ফ্লাইট এএফ ৪৪৭ ঝড়ো আবহাওয়ার মধ্যে আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। এর সঠিক কারণ এখনও জানা যায়নি। ব্রাজিল এবং ফ্রান্সের জাহাজগুলো এখনও মহাসাগরে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ করছে। এয়ার ফ্রান্সের প্রধান নির্বাহী পিয়েরে-অঁরি গুর্গেওন আরটিএল বেতারকে বলেন, "আমরা এখন প্রথম এডভান্স হিসাবে দুর্ঘটনার শিকার হওয়া প্রতিটি পরিবারের জন্য প্রায় ১৭,৫০০ ইউরো (২৪,৪২০ ডলার) দেওয়ার কথা বিবেচনা করছি।" তিনি বলেন, প্রতিটি দেশে আমাদের ইনস্যুরেন্স আইনজীবীরা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এই এডভান্স পেমেন্টের ব্যবস্থা করার চেষ্টা করছে। তিনি বলেন, এই অর্থ এয়ার ফ্রান্সের পক্ষ থেকে ক্ষতিপূরণ। বিমান দুর্ঘটনার দায় স্বীকার নয়। এয়ারবাস ৩৩০ বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ৩২ টি দেশের যাত্রী নিহত হয়েছে। তাদের মধ্যে ৬১ জন ফ্রান্সের নাগরিক এবং ৫৮ জন ব্রাজিলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৭ ঘ.