মাদ্রিদ, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ান্তানামো বে বন্দি শিবির থেকে ৪ বন্দিকে নেওয়ার জন্য স্পেনকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদ্রিদ প্রতিটি বন্দির ক্ষেত্রেই এই অনুরোধ খতিয়ে দেখবে বলে জানিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল এঞ্জেল মোরাটিনোস বুধবার একথা বলেছেন।
এক সাংবাদিক সম্মেলনে মোরাটিনোস বলেন, "আমরা প্রতিটি মামলাই একের পর এক খতিয়ে দেখব এবং ওই সিদ্ধান্তের গুরুত্ব অনুধাবন করেই তাতে সাড়া দেব। দেখব কিভাবে আমরা যুক্তরাষ্ট্রকে গুয়ানতানামো বন্দিশিবির বন্ধে সাহায্য করতে পারি।"
এর আগে এলপাইস পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছিল স্পেন গুয়ানতানামোর ৩ থেকে ৫ বন্দি নিতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২২ ঘ.
bdnews24