২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস লিক করায় আবারো এনডেভারের যাত্রা স্থগিত

নভোখেয়াযান এনডেভারের উৎক্ষেপণ প্রস্তুতির সময় চুইয়ে বিপজ্জনক হাইড্রোজেন গ্যাস নির্গত হতে থাকায় বুধবার দ্বিতীয়বারের মতো এর মহাকাশযাত্রা বাতিল করেছে নাসা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি 'নির্মাণ মিশনে' পাঠানো হচ্ছিল খেয়াযানটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 08:27 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নভোখেয়াযান এনডেভারের উৎক্ষেপণ প্রস্তুতির সময় চুইয়ে বিপজ্জনক হাইড্রোজেন গ্যাস নির্গত হতে থাকায় বুধবার দ্বিতীয়বারের মতো এর মহাকাশযাত্রা বাতিল করেছে নাসা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি 'নির্মাণ মিশনে' পাঠানো হচ্ছিল খেয়াযানটিকে। একইরকম সমস্যার কারণে গত শনিবার প্রথম এনডেভারের যাত্রা বাতিল করে বুধবার উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রকৌশলীরা হাইড্রোজেন নির্গত হওয়া বন্ধ করতে যানটির হাইড্রোজেন ভরার লাইনের ঢাকনা বদলে ফেলেছিল। নাসার কর্মকর্তারা জানিয়েছেন, ত্র"টি সারিয়ে তারা ১১ জুলাই একে মহাকাশে পাঠানোর চেষ্টা করবেন। জাপানের তৈরি বারান্দার মতো একটি অংশ (পোর্চ) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে লাগানোর জন্য ১৬ দিনের মিশনে থাকার কথা ছিল এনডেভারের। গ্যাসনির্গত হওয়ায় এনডেভারের বিপদ ঘটতে পারতো। গত শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণের জন্য প্রকৌশলীরা যানটিতে পাঁচ লাখ গ্যালন তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ভরার সময় ত্র"টিটি প্রথম নজরে আসে। গত মার্চে খেয়াযান ডিসকভারির উৎক্ষেপণ প্রস্তুতির সময়ও একইরকম সমস্যা দেখা দিয়েছিল। জ্বালানি ট্যাংক থেকে গ্যাস আকারে হাইড্রোজেন বের করে দেওয়ার লাইনে সমস্যা ধরা পড়ার পর ত্র"টিপূর্ণ যন্ত্রপাতি বদলে চারদিন পর সেটি উৎক্ষেপণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৩১ ঘ.