রাশিয়া, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকার করেছে রাশিয়া, পাকিস্তান ও আফগানিস্তান। রাশিয়ার ইয়াকাতেরিনবুর্গ শহরে 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন' (এসওসি) এর সম্মেলনে তিনপক্ষ এই অঙ্গীকার করে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, "আমার মনে হয়, এই যুদ্ধে যে জিনিসটি নেই তা হচ্ছে প্রতিবেশিরা এতে জড়িত নয়। এই অঞ্চল জড়িত নয়।"
এসওসি'র সদস্য দেশগুলো রাশিয়া, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কিরগিজস্তান। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান হচ্ছে পর্যবেক্ষক দেশ।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং জারদারির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর রাশিয়ার প্রেসিন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, "আমরা একটি কার্যকর তৃপক্ষীয় মেকানিজম বের করতে পারলে দেশ উপকৃত হবে এবং আমাদের সামনে থাকা কাজ সমাধানে তা সহায়ক হবে।"
আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে তালেবান শাসন উৎখাতের অভিযানে রাশিয়া সমর্থন দিলেও পরে তারা পশ্চিমাদের অভিযান পরিচালনার সমালোচনা করে।
আফগানিস্তানে সেনা অভিযানে কোনও ভূমিকা পালনের সম্ভাবনা নাকচ করেছে। তবে বলেছে, তারা পশ্চিমা বাহিনীকে অস্ত্র সরবরাহ করবে।
আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানে অস্থিতিশীলতা এবং ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকে রাশিয়া নিরাপত্তা হুমকি হিসাবেই প্রত্যক্ষ করে। রাশিয়ার নেতারা বলেছেন, আফগান সংঘর্ষ সমাধানে আঞ্চলিক রাষ্ট্রগুলোর বলিস্ঠ ভূমিকা উত্তেজনা কমাতে পারে।
বৈঠকে কারজাই বলেন, "প্রাথমিক এই পদক্ষেপ আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক আরও বাড়বে এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে আরও কার্যকর করে তুলবে এ ব্যাপারে আমি নিশ্চিত।"
কারজাই এবং জারদারির সঙ্গে বৈঠকের আগে মেদভেদেভ দুইজনের সঙ্গে একাধিক পৃথক পৃথক বৈঠক করেন। পরে তিনি কারজাই এবং জারদারি দুইজনকেই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫১ঘ.
bdnews24