২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে সমাবেশে ৭ ব্যক্তি নিহত, আরও বিক্ষোভের প্রস্তুতি

ইরানের রাজধানীতে সোমবার মীরহোসেন মুসাভির প্রতিবাদ সমাবেশস্থলের কাছে ৭ ব্যক্তি নিহত হয়। ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার এতথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মুসাভির সমর্থকরা ভোট জালিয়াতির অভিযোগে মঙ্গলবারও তেহরানের একই স্থানে বিক্ষোভ-সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 09:32 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

তেহরান, জুন ১৬ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের রাজধানীতে সোমবার মীরহোসেন মুসাভির প্রতিবাদ সমাবেশস্থলের কাছে ৭ ব্যক্তি নিহত হয়। ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার এতথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মুসাভির সমর্থকরা ভোট জালিয়াতির অভিযোগে মঙ্গলবারও তেহরানের একই স্থানে বিক্ষোভ-সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। (আরও তথ্যসহ) ইংরেজি ভাষার 'প্রেস টিভি' জানিয়েছে, সোমবার তেহরানের কেন্দ্রস্থলে সমাবেশের শেষদিকে একদল 'দুর্বৃত্ত' একটি সেনাচৌকির ওপর হামলা চালানোর চেষ্টা করলে ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। কিভাবে ওই ৭ ব্যক্তির মৃত্যু হল তার বিস্তারিত জানায়নি টেলিভিশনটি। প্রথমে শুধু একটি ব্রেকিং নিউজ শিরোনামে দেওয়া সংবাদে রেডিওর উদ্ধৃত দিয়ে বলা হয়, "তেহরানে একটি অবৈধ সমাবেশের কাছে ৭ ব্যক্তি নিহত হয়েছে।" পরে যোগ করা হয়: একদল 'দুর্বৃত্ত' একটি সেনা চৌকিতে হামলার চেষ্টা চালালে উদ্ভূত পরিস্থিতিতে আরও কয়েক ব্যক্তি আহত হয়। সোমবার ঘটনাস্থলে থাকা একজন ইরানি আলোকচিত্রী জানিয়েছেন, বিক্ষোভ সমাবেশের সময় জনতা বাসিজ ইসলামি মিলিশিয়াদের একটি চৌকিতে হামলা চালালে মিলিশিয়ারা গুলি চালায়। ওই আলোকচিত্রী একজনের নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত তিনদিন ধরে তেহরানে সহিংসতাপূর্ণ ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এরকম সরকার বিরোধী বিক্ষোভ আর হয়নি। মুসাভির সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সোমবারের সমাবেশে হাজার হাজার ইরানি স্লোগান দেয়, "কাল বিকেল পাঁচটায় (১২৩০ জিএমটি) আবার ভেলি-আয়ে আসর স্কয়ারে দেখা হবে।" এক কোটি ২০ লাখ মানুষের শহর তেহরানের প্রধান রাস্তাগুলোর একটি প্রধান সংযোগমোড়ের ওই চত্বরেই মুসাভির সমর্থকরা বিক্ষোভ চালিয়ে আসছে। এদিকে নির্বাচনে বিজয়ীঘোষিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থকরারও মঙ্গলবার একই চত্বরে মঙ্গলবার মুসাভির সমর্থকদের সমাবেশের মাত্র এক ঘণ্টা আগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আধা-সরকারি ফারস নিউজ এক খবর দিয়ে জানিয়েছে, 'সা