রামাল্লা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেওয়ার বিনিময়ে কঠিন শর্ত আরোপ করায় বিশ্ব শক্তিগুলির প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে একঘরে করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের শীর্ষ সহযোগী ইয়াসের আবেদ রাব্বো। সোমবার তিনি এ আহ্বান জানান।
নেতানিয়াহু রোববার এক নীতিনির্ধারণী ভাষণে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রে কোনো সেনাবাহিনী থাকবে না এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে- এই শর্তেই কেবল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা মেনে নেওয়া যাবে। তিনি অধিকৃত পশ্চিম তীর থেকে ইহুদি বসতি গুটিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বানেও কান না দিয়ে তা বহাল রাখার ঘোষণা দিয়েছেন।
আব্বাসের উপদেষ্টা রাব্বো রয়টার্সকে বলেন, "এই নীতির মোকাবেলা করা উচিত আন্তর্জাতিক স
bdnews24