ওয়াশিংটন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের কট্টরপন্থি বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বা মধ্যপন্থি মীরহোসেন মুসাভির যিনিই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দেশটির সঙ্গে তার দেশের আলোচনা শুরু করতে আগ্রহী।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, "ইরানের সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচনা শুরু করার সিদ্ধান্ত দেশটির নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে না। নেতৃত্বে যে পক্ষই থাকুক না কেন আমরা ইরান সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে চাচ্ছি ।"
ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে শনিবার জানানো হয়, বেশিরভাগ ভোটগণনার প্রাথমিক ফলাফলে আহমাদিনেজাদ বিপুলভোটে বিজয়ী হতে যাচ্ছেন। তিনি মুসাভির চেয়ে দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৪৩ ঘ.
bdnews24