২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরের ফুলে ওঠা আগের হিসাবকে ছাড়িয়ে যেতে পারে

অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে বরফের ভেঙে পড়া বাড়তে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার ২১০০ সালের মধ্যে জাতিসংঘের হিসাবকে ছাড়িয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি এক রিপোর্টে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 09:39 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

সিঙ্গাপুর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে বরফের ভেঙে পড়া বাড়তে থাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার ২১০০ সালের মধ্যে জাতিসংঘের হিসাবকে ছাড়িয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া সরকারের পৃষ্ঠপোষকতায় তৈরি এক রিপোর্টে একথা বলা হয়েছে। জলবায়ু বিষয়ে জাতিসংঘের একটি প্যানেল বলেছে, ২১০০ সালের মধ্যে সাগরের উচ্চতা ১৮-৫৯ সেন্টিমিটার (৭-২৪ ইঞ্চি) বেড়ে যেতে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়, মেরুঅঞ্চলে বরফের শিট বিপুল পরিমাণে ভেঙে পড়তে থাকলে সাগরের উচ্চতা বাড়তে পারে আরও ২০ সেন্টিমিটার। ২০০৫ সাল পর্যন্ত পাওয়া বৈজ্ঞানিক তথ্যেরভিত্তিতে জাতিসংঘের রিপোর্টটি প্রণয়ন করা হয়। কিন্তু সা