২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সরকারকে চিঠি পাঠিয়েছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সরকারকে একটি চিঠি পাঠিয়েছেন। আফগানিস্তান এবং পাকিস্তানবিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক বুধবার একথা জানিয়েছেন। তবে তিনি চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 06:26 AM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ওয়াশিংটন, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সরকারকে একটি চিঠি পাঠিয়েছেন। আফগানিস্তান এবং পাকিস্তানবিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক বুধবার একথা জানিয়েছেন। তবে তিনি চিঠির বিষয়বস্তু সম্পর্কে কিছু বলেননি। হলব্র"ক ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নস এ সপ্তাহে নয়াদিল্লি সফরকালে 'প্রেসিডেন্সিয়াল' চিঠিটি ভারত সরকারকে হস্তান্তর করবেন। তবে চিঠির বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। হলব্র"ক পাকিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে প্রায় ২০ লাখ উদ্বাস্তেুর মধ্যে ত্রাণ সরবরাহ পর্যবেক্ষণ ও প্রয়োজনীয়তা নিরুপণ করতে গত সপ্তাহে দেশটি সফর করেন। যুক্তরাষ্ট্র চায় ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমে আসুক যাতে পাকিস্তান তার পূর্বাঞ্চলীয় ভারত সীমান্ত থেকে সৈন্য সরিয়ে পশ্চিমাঞ্চলে তালেবান বিরোধী যুদ্ধে নিয়োগ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টি ফোরডটকম/এলএন/এমএইচবি/১২২৮ ঘ.