কাবুল, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়ে একজন 'যুদ্ধবাজ' নেতা এবং আরও ১৬ জঙ্গিকে হত্যা করার তথ্য জানিয়েছে। বুধবার এ দাবি করা হয়।
মার্কিন সেনাবাহিনী নিহত ওই ব্যক্তির নাম মোল্লা মোস্তফা উল্লেখ করে জানিয়েছে, তিনি পশ্চিমাঞ্চলীয় ঘোর প্রদেশে প্রায় ১০০ সশস্ত্র লোকের নেতৃত্ব দিতেন। তালেবান নেতৃত্ব ও ইরানের রিভোলিউশনারি গার্ড বাহিনীর সঙ্গেও তার সম্পর্ক ছিল।
মঙ্গলবার মোল্লা মোস্তফা পার্বত্য ঘোর প্রদেশের শারাক জেলায় তার আস্তানা থেকে বের হয়ে যোদ্ধাদের সঙ্গে বৈঠক করার সময় মার্কিন বিমান হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৩৫ ঘ.
bdnews24