যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার কায়রোতে মুসলিশ বিশ্বের উদ্দেশে বক্তৃতায় নিজের ইসলামি যোগসূত্রের উল্লেখ করে মানবসভ্যতায় এর অবদান ও শান্তির দিকটি টেনে বলেছেন, উগ্রপন্থীরা ইসলামের ধারক নয়। ইতিহাস ঘেঁটে বলেছেন, মুসলমানদের প্রতি পশ্চিমাদের ভীতি অমূলক। আমেরিকার গণতান্ত্রিক ভিত ও মানবিকতার ঐতিহ্য স্মরণ করে এ দেশ সম্পর্কে মুসলমানদের দৃষ্টিভঙ্গি পাল্টানোরও তাগিদ দেন তিনি। তার ভাষণটি বাংলায় প্রকাশ করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ভাষান্তর করেছেন আহমেদ মুনীরুদ্দিন।
(বারাক ওবামার এ কায়রো ভাষণের ভাষান্তর তিন কিস্তিতে প্রকাশ করার কথা থাকলেও অনিবার্য কারণবশতঃ তা সম্ভব হচ্ছে না। তবে, ধারাবাহিকভাবে তা প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হল ওই ভাষণের তৃতীয় কিস্তি।)
বিশ্বের স্বার্থেই ইসরায়েল-ফিলিস্তিন আকাঙ্খা পূরণ প্রয়োজন: ওবামা
কিস্তি:৩
(র্প্বূ প্রকাশের পর)
দ্বিতীয় যে বড় উদ্বেগের বিষয়টি আমাদের আলোচনা করা দরকার তা হলো ইসরায়েলি, ফিলিস্তিনি ও আরব বিশ্বের পরিস্থিতি।
ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধনের কথা সবারই জানা। এ বন্ধন অবিচ্ছেদ্য। এ বন্ধনের ভিত্তি হচ্ছে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক আর এ সত্যের স্বীকৃতি যে, ইহুদিদের মাতৃভূমির আকাঙ্খার মূলে রয়েছে এক অনস্বীকার্য মর্মান্তিক ইতিহাস।
বিশ্বজুড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে নিপীড়নের শিকার হয়েছে ইহুদিরা । আর ইউরোপে ইহুদি-বিরোধিতা তুঙ্গে উঠেছিল হলোকাস্টের মতো নজিরবিহীন নিধনযজ্ঞের মধ্য দিয়ে। আগামীকাল আমি বুখেনওয়াল্ড ক্যাম্প দেখতে যাবো যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির থার্ড রাইখর্র্ কতৃক ব্যবহৃত হয়েছে ইহুদিদের নির্যাতন অত্যাচার চালিয়ে অবশেষে গুলি বা বিষাক্ত গ্যাস দিয়ে হত্যা করার কাজে। ষাট লাখ ইহুদিকে ওই সময় হত্যা করা হয়েছে যা কিনা আজকের ইসরায়েলের মোট ইহুদি জনসংখ্যার চেয়ে বেশি। এই বাস্তব সত্য অস্বীকার করার উপায় নেই। তা হবে অজ্ঞানতা ও বিদ্বেষের সামিল। ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দেওয়া বা ইহুদিদের ব্যাপারে গতবাঁধা দুর্নাম আওড়ে চলা হবে একটি বড় ধরনের ভুল। এটি শুধু ইসরায়েলিদের মনে ওই মর্মান্তিক স্মৃতিকেই তাজা করে তুলবে। আর তা শান্তির পথকে করবে রুদ্ধ যা কিনা এ অঞ্চলের মানুষের নায্য পাওনা।
অন্যদিকে এটাও অস্বীকার করার কোনো জো নেই যে, ফিলিস্তিনি জনগণ (মুসলিম ও খ্রিস্টান) একটি মাতৃভূমি প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট সয়েছে। ষাট বছরের বেশি সময় ধরে তারা শেকড়হীন জীবনের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। অনেকেই বসবাস করছে পশ্চিম তীর, গাজা ও প্রতিবেশী দেশগুলোর শরণার্থী শিবিরে। তারা প্রতীক্ষায় রয়েছে একটু শান্তি ও নিরাপত্তার জন্য যা কখনো তাদের ধরা দেয়নি।
দখলদারিত্বের অনিবার্য অনুষঙ্গ হররোজ ছোটবড় লাঞ্ছণা সইতে হয় তাদের। কাজেই এ ব্যাপারে কোনো সংশয়ের অবকাশ নেই যে, ফিলিস্তিনি জনগণের এই অবস্থা মেনে নেওয়া যায় না। আর আত্মমর্যাদা, সুযোগ ও নিজেদের একটি রাষ্ট্রের ব্যাপারে তাদের যে নায্য দাবি তা থেকে যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে থাকবে না। (করতালি ও হর্ষধ্বনি)
অর্থাৎ দশকের পর দশক ধরে চলছে এক অচলাবস্থা। দু'টি জনগোষ্ঠীর মনেই নায্য আকাঙ্খা। অথচ উভয়ের পেছনেই এক বেদনাদায়ক ইতিহাসের স্মৃতি যা আপোষকে রেখেছে ধরাছোঁয়ার বাইরে। অন্যের ওপর দোষারোপ করা সহজ। ফিলিস্তিনিরা বলতে পারে ইসরায়েলের প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বাস্তুহারা হওয়ার কথা। তেমনি ইসরায়েলিরা তুলতে পারে দেশটির প্রতিষ্ঠার পর থেকেই শুরু হওয়া নিরন্তর বৈরিতা আর ঘরে-বাইরের আক্রমণের বিষয়।
কিন্তু আমরা যদি এই সংঘাতকে যে কোনো একদিক থেকে দেখি তাহলে সত্য থেকেই মুখ ফিরিয়ে থাকা হবে। এর একমাত্র মীমাংসা হচ্ছে দু'টি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে উভয়পক্ষের আশা-আকাঙ্খার বাস্তবায়ন। ইসরায়েলি ও ফিলিস্তিনীরা যাতে শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে। এটা ইসরায়েল, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র সর্বোপরি গোটা বিশ্বের স্বার্থেই প্রয়োজন। আর এ কারণেই আমি এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে ব্যক্তিগতভাবে মাঠে নামতে চাই। এজন্য যত ধৈর্য আর সংকল্পই লাগুক না কেন। (করতালি ও হর্ষধ্বনি)। এজন্য যে বাধ্যবাধকতা - যে ব্যাপারে রোড ম্যাপের আওতায় সংশ্লি
bdnews24