সংকটে-সমৃদ্ধিতে অংশীদারিত্ব চাই: ওবামা
ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার কায়রোতে মুসলিশ বিশ্বের উদ্দেশে বক্তৃতায় নিজের ইসলামি যোগসূত্রের উল্লেখ করে মানবসভ্যতায় এর অবদান ও শান্তির দিকটি টেনে বলেছেন, উগ্রপন্থীরা ইসলামের ধারক নয়। ইতিহাস ঘেঁটে বলেছেন, মুসলমানদের প্রতি পশ্চিমাদের ভীতি অমূলক। আমেরিকার গণতান্ত্রিক ভিত ও মানবিকতার ঐতিহ্য স্মরণ করে এ দেশ সম্পর্কে মুসলমানদের দৃষ্টিভঙ্গি পাল্টানোরও তাগিদ দেন তিনি। তার ভাষণটি বাংলায় তিনপর্বে প্রকাশ করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এটি দ্বিতীয় কিস্তি। ভাষান্তর করেছেন আহমেদ মুনীরুদ্দিন।
বারাক ওবামা:
(পূর্ব প্রকাশের পর)
অবশ্যই, আমাদের মধ্যে সাধারণ মানবিকতাকে চিহ্নিত করা এ যাত্রার কেবল শুরু। আর শুধু কথা দিয়ে তো আমাদের জনগণের প্রয়োজন মিটবে না। আমরা যদি আগামী বছরগুলোতে দৃঢ়তার সঙ্গে কাজ করি এবং অনুধাবন করতে সক্ষম হই যে - আমাদের সামনে যে হুমকি আছে তা সবাইকেই মোকাবেলা করতে হবে এবং এতে ব্যর্থ হলে তার পরিণতি আমাদের সবাইকেই ভোগ করতে হবে, তাহলেই কেবল আমাদের জনগণের প্রয়োজন মেটাতে পারব আমরা।
আমরা কি স
bdnews24