২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় দিবাযত্ন কেন্দ্রে আগুনে কমপক্ষে ২৯ শিশুর মৃত্যু

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সনোরা প্রদেশের হারমোসিলো শহরে শুক্রবার একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ২৯টি শিশু মারা গেছে। সরকার এ তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা জানা যায়নি। বেশিরভাগ শিশুই ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে না পারায় মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 06:14 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

মেক্সিকো, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সনোরা প্রদেশের হারমোসিলো শহরে শুক্রবার একটি শিশু দিবাযত্ন কেন্দ্রে আগুন লেগে কমপক্ষে ২৯টি শিশু মারা গেছে। সরকার এ তথ্য জানিয়েছে। আহতের সংখ্যা জানা যায়নি। বেশিরভাগ শিশুই ধোঁয়ার কারণে নিঃশ্বাস নিতে না পারায় মারা যায়। সনোরা রাজ্যের বিচার বিভাগের মুখপাত্র হোসে লারিনাগা 'মিলেনিয়ো' টেলিভিশনকে একথা জানান। তিনি বলেন, "কেন্দ্রটিতে তিন-চার মাস থেকে দুই-তিন বছর বয়সী শিশু ছিল।" এ ঘটনায় আরও অনেক শিশুকে দ্র্রুত হাসপাতালে নিয়ে শ্বাসকষ্টে ভোগার চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, শিশু দিবাযত