২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার দাবি নিয়ে দ্বিধাবিভক্ত ইসরায়েলিরা: জরিপ

পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ইহুদি বসতি স্থাপন বন্ধ করা এবং ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাবি নিয়ে দ্বিধাবিভক্ত ইসরায়েলের ভোটাররা। একটি পত্রিকার জরিপে শুক্রবার এমনটি দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

জেরুজালেম, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ইহুদি বসতি স্থাপন বন্ধ করা এবং ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাবি নিয়ে দ্বিধাবিভক্ত ইসরায়েলের ভোটাররা। একটি পত্রিকার জরিপে শুক্রবার এমনটি দেখা গেছে। মিসরে পরিচালিত বৃহস্পতিবারের জরিপে "ইসরায়েলের ওবামার দাবি মেনে নেওয়া উচিত? নাকি দাবি প্রত্যাখ্যান করে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়া উচিত?"--- এ প্রশ্নের জবাবে ৪০ শতাংশ ইসরায়েলি বলেছে, ওবামার আহ্বানে সাড়া না দিয়ে ইসরায়েলের বরং ওয়াশিংটনের কাছ থেকে ঝুঁকির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। অন্যদিকে, ৫৬ শতাংশ ইসরায়েলির মতে, ইসরায়েলের উচিত যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেওয়া। এদের মধ্যে রয়েছে আরব ইসরায়েলি নাগরিকরা। যারা ফিলিস্তিন রাষ্ট্র সমর্থন করে এবং ইহুদি বসতিস্থাপনের বিরোধিতা করে। ৫০১ জন ইসরায়েলির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, উত্তরদাতাদের ৫৩ শতাংশই বলেছে, ওবামার ইসরায়েল নীতি ভাল নয়। আর মাত্র ২৬ শতাংশ ইসরায়েলি ওবামার ইসরায়েল নীতি ইতিবাচক বলে মত দিয়েছে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ অবসানে প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলকে সহাবস্থানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিয়ে পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধ করতে বলেছেন। অপরপক্ষে, ফিলিস্তিনকেও সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে তিনি ফিলিস্তিনি গেরিলা দল হামাসকে ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করে নিতে বলেছেন। কায়রো ভাষণে ওবামা ইসরায়েল ও ফিলিস্তিন সম্পর্কে ওই কথা বলেন। কিন্তু ওবামার এই দাবির বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থপন চলবে বলে জানিয়েছেন। জরিপে দেখা গেছে, ওবামার দাবি নিয়ে বিভক্তির পাশাপাশি নেতানিয়াহুর রাষ্ট্রপরিচালনা নিয়েও ইসরায়েলিরা প্রায় সমান দুইভাগে বিভক্ত। ৪৭ শতাংশ ইসরায়েলি মনে করে নেতানিয়াহু সফল হচ্ছেন। আর ৪৫ শতাংশ ইসরায়েলি মনে করে, তিনি ব্যর্থ হচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৬ ঘ.