২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়েনতানামোয় ইয়েমেনি বন্দির মৃত্যু

কিউবার গুয়েনতানামো মার্কিন বন্দিশিবিরে সন্ত্রাসবাদের অভিযোগে আটক থাকা এক ইয়েমেনি বন্দিকে সোমবার রাতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন বাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 07:30 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মায়ামি, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবার গুয়েনতানামো মার্কিন বন্দিশিবিরে সন্ত্রাসবাদের অভিযোগে আটক থাকা এক ইয়েমেনি বন্দিকে সোমবার রাতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন বাহিনী মঙ্গলবার একথা জানিয়েছে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতা নেওয়ার পর গুয়েনতানামোয় এটাই প্রথম কোনো বন্দির মৃত্যুর ঘটনা। ২০১০ সালের মধ্যে বন্দিশিবিরটি বন্ধের নির্দেশ দিয়েছেন ওবামা। তবে তার এই পদক্ষেপে শঙ্কিত মার্কিন রাজনীতিবিদদের অনেকে। তারা চান না ওই কারগারটি গুটিয়ে বন্দিদের মার্কিন ভূখণ্ডে নিয়ে আসা হোক। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩১ বছর বয়সী মোহাম্মদ আহমেদ আবদুল্লাহ সালেহ সোমবার রাতে মারা গেছেন। আল হানাসি নামে পরিচিত ওই বন্দি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে স্পষ্ট কিছু বলা হয়নি। গুয়েনতানামোর দায়িত্বে থাকা মার্কিন বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানিয়েছেন, নিরাপত্তারক্ষীরা ওই বন্দিকে তার কক্ষে নিঃসাড় অবস্থায় পড়ে থাকতে দেখে। পরীক্ষা করে দেখা যায় শ্বাসপ্রশ্বাস চলছে না। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে নৌবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী। এ নিয়ে গুয়েনতানামোয় এ পর্যন্ত ছয় বন্দির মৃত্যু হল। আগের পাঁচজনের মধ্যে চারজন আত্মহত্যা করে এবং একজনের স্বাভাবিক মৃত্যু হয়। মানবাধিকার গ্র"পগুলো এই মৃত্যুর নিন্দা জানিয়েছে। তারা বলেছে, 'অনির্দিষ্টকাল ধরে বন্দি' রাখার এই ব্যবস্থা বন্ধের প্রয়োজনীয়তা এতে আরো জোরাল হয়েছে। নাইন ইলেভেন হামলার পর সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রাখতে কিউবার গুয়েনতানামোয় এই বন্দিশিবিরটি চালু করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৩৩৭ ঘ.