২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ব্রাজিল

নিখোঁজ হয়ে যাওয়া এয়ার ফ্রান্সের বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ব্রাজিলের সামরিক বিমান। মঙ্গলবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় সমুদ্র উপকূলের ৪০০ মাইল উত্তরপূর্বে বিমানের সীট ও অন্যান্য অংশ দেখতে পেয়েছে উদ্ধারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

রিও ডি জেনিরো, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিখোঁজ হয়ে যাওয়া এয়ার ফ্রান্সের বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে ব্রাজিলের সামরিক বিমান। মঙ্গলবার ব্রাজিলের উত্তরাঞ্চলীয় সমুদ্র উপকূলের ৪০০ মাইল উত্তরপূর্বে বিমানের সীট ও অন্যান্য অংশ দেখতে পেয়েছে উদ্ধারকারীরা। এই ধ্বংসাবশেষ রোববার রাতে ২২৮ আরোহী নিয়ে হারিয়ে যাওয়া এ৩৩০ এয়ারবাসের বলেই মনে করছে ব্রাজিলের বিমান বাহিনী। তবে এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। টেলিভিশনে এক বিবৃতিতে একথা জানিয়েছেন বিমানবাহিনীর এক মুখপাত্র। ব্রাজিলের বিমান বাহিনীর কর্নেল জর্গ আমারেল বলেন, জীবিত কোনো আরোহীকে উদ্ধারের আশা নিয়ে আমাদেরকে অনুসন্ধান চালিয়ে যেতে হবে। কোনো আরোহী জীবিত না থাকলে ৭৫ বছরের মধ্যে এটাই হবে এয়ার ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এয়ার ফ্রান্সের এই বিমানটি রোববার রাতে ব্রাজিল থেকে ফ্রান্সের উদ্দেশ্যে উড্ডয়নের পর সোমবার সকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে বিশ্বের ৩২টি দেশের নারী ও শিশুসহ মোট ২১৬ জন যাত্রী ছিল। এয়ার ফ্রান্স জানিয়েছে, এদের মধ্যে ৬১ জন ফরাসি, ৫৮ জন ব্রাজিলীয় এবং ২৬ জন জার্মান। এছাড়া বিমানটিতে ১২ জন ক্রু ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৪.