ওয়াশিংটন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবানদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের পর জঙ্গিবাদবিরোধী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য দেশটি সফরে যাচেছন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক। এক মার্কিন কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হলব্র"ক চারদিনের সফরে আগামী বুধবার পাকিস্তান যাচ্ছেন। এ সময় পেন্টাগন ও ইউএস এইড'র কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলও তার সঙ্গে থাকবে।
সোয়াতে পাকিস্তানি সেনাবাহিনীর তালেবানবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে আল কায়েদাকে পরাজিত করতে এবং পাকিস্তান থেকে আফগানিস্তানে তালেবানদের সাহায্য বন্ধ করতে ইসলামাবাদের সহযোগিতা প্রয়োজন যুক্তরাষ্ট্রের।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্ট উড সাংবাদিকদের বলেন, "পাকিস্তানে জঙ্গিবাদবিরোধী অভিযান কিভাবে চলছে তা জানতে চান হলব্র"ক।" সা
bdnews24