জেরুজালেম, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন চালিয়ে যাবে ইসরায়েল।
তবে গত সপ্তাহে ওবামার সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু ফিলিস্তিনের নাবলুস থেকে তিনটি বসতি সরিয়ে নেন।
জেরুজালেমে পার্লামেন্টের 'ফরেইন এফেয়ার্স এন্ড ডিফেন্স কমিটি'তে নেতানিয়াহু ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন নিয়ে কাজ করার ক্ষেত্রে কারণ দর্শানো এবং যুক্তিতর্কের আহ্বান জানান।
২০০৩ সালের রোডম্যাপ শান্তিচুক্তির আলোকে ওবামা পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ওই শান্তিচুক্তিতে ফিলিস্তিনিদের প্রতি জঙ্গি তৎপরতা ঠেকানোরও শর্ত রয়েছে।
কিন্তু নেতানিয়াহুর উদ্ধৃতি দিয়ে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, "আপনারা জীবন স্তব্ধ করে দিতে পারেন না। সেটি যুক্তিযুক্ত হবে না।" তিনি বলেন, " যে সমস্ত পরিবার সেখানে বাস করে তাদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য বসতি স্থাপন অব্যাহত থাকবে হবে। রোডম্যাপের বসতিস্থাপন বন্ধের বিষয়টি এর স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রেও প্রযোজ্য বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩১ ঘ.
bdnews24