২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলার জাতিসংঘ তদন্ত শুরু

হামাস-শাসিত গাজায় গত ডিসেম্বরে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কিনা তা যাচাই করে দেখতে সোমবার থেকে তদন্ত শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী দল। কিন্তু ৪ সদস্যের এই তদন্তদলের সঙ্গে ইসরায়েল সহযোগিতা করবে না বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 01:50 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

গাজা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাস-শাসিত গাজায় গত ডিসেম্বরে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কিনা তা যাচাই করে দেখতে সোমবার থেকে তদন্ত শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারী দল। কিন্তু ৪ সদস্যের এই তদন্তদলের সঙ্গে ইসরায়েল সহযোগিতা করবে না বলে জানিয়েছে। তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার জুরি রিচার্ড গোল্ডস্টোন। দলটি মিসর হয়ে গাজায় গিয়ে কাজ শুরু করেছে। গোল্ডস্টোন সাংবাদিকদের বলেন, "আমরা এখানে দেখব, শুনব, সাধারণ লোকজন থেকে শুরু করে সরকার ও প্রশাসনের লোকজনদের সঙ্গে কথা বলব।" ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঈগল পামর বলেছেন, "ইসরায়েল সরকারের ধারণা, ওই কমিটিকে তদন্ত শুরুর আগেই ইসরায়েলকে দোষী সাব্যস্ত করতে বলা হয়েছে।" তদন্তদল এক সপ্তাহ গাজা উপত্যকায় কাজ করবে এবং এ মাসের পরের দিকে আবারও গাজায় যাবে বলে জানান গোল্ডস্টোন। আগস্টের শুরুতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার গ্র"পগুলো গাজায় ইসরায়েলি হামলার বিশ্বোসযোগ্য নিরপেক্ষ তদন্ত আহ্বান করেছে। বিশেষ করে গাজায় কয়েকটি আবাসিক এলাকা ধ্বংস এবং হোয়াইট ফসফরাস ব্যবহারের ঘটনা তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছে তারা। ফিলিস্তিনি একটি মানবাধিকার গ্র"প জানিয়েছে, গাজায় ২৭ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চালানো ইসরায়েলি হামলায় ১,৪১৭ মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি পক্ষে নিহত হয়েছে মাত্র ১০ সেনা এবং ৩ বেসামরিক নাগরিক। ইসরায়েল গত মাসে গাজা হামলার নিজস্ব তদন্ত চালিয়ে বলেছে, ওই হামলায় সেনারা মারাত্মক কোনও অপকর্ম করেনি। বিডিনিউটোয়েন্টিফোর/এলকিউ/১৯৫০ ঘ.