কাবুল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম দুই বিরোধী গ্র"পের সমর্থন পেয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। দল দুটির শীর্ষ কর্মকর্তারা রোববার কারজাইকে সমর্থনের প্রতিশ্র"তি দিয়েছে। এতে করে কারজাইয়ের ক্ষমতায় থেকে যাওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল।
'হেজব-ই-ওয়াহদাত' দলের প্রধান হাজি মোহাম্মদ মোহাকিক রয়টার্সকে জানান, শনিবার এক বৈঠকে কারজাইকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী সরকারের ক্ষমতা ভাগাভাগি নিয়ে কয়েক সপ্তাহের আলোচনার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্তে এসেছেন।
এছাড়া উজবেক জেনারেল আব্দুল রশিদ দোস্তামের গড়া 'জুবনিশ-ই-মেল্লি' দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, তারাও কারজাইকে সমর্থনের প্রতিশ্র"তি দিয়েছেন।
দলটির কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান সৈয়দ নুরুল্লাহ বলেন, "গতকাল আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় (কারজাই ও মোহাকিককে নিয়ে) বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে আমরা কারজাইকে সমর্থন দেব।"
জাতিগত হাজারাদের প্রতিনিধিত্ব করে 'হেজব-ই-ওয়াহদাত' আর উজবেক আদিবাদীদের দল 'জুবনিশ-ই-মেল্লি'। দল দুটি দাবি করেছে আগামী নির্বাচনে তারা কারজাইয়ের জন্য অনেক ভোট জোগাড় করতে পারবে।
নির্বাচনে জয়ের জন্য কারজাই মিত্র জোগাড় করে তার অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এই দুটি দলের কাছ থেকে কারজাই সমর্থন পাওয়ার ফলে তার অন্যতম বিরোধী ন্যাশনাল ফ্রন্টের জন্য লড়াইটা আরও কঠিন হয়ে পড়ল। দল দুটিকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবেই ধরত ন্যাশনাল ফ্রন্ট।
একদিকে নির্বাচন যখন কাছাকাছি এসে যাচ্ছে তখন নিজেদের মধ্যে এই ভাঙাগড়ায় হতাশ বিরোধীরা। আর কারজাইয়ের বিরুদ্ধে পশ্চিমা সমালোচনাও ধীরে ধীরে মিইয়ে আসছে। সব মিলিয়ে সম্ভাবনা বেড়ে যাচ্ছে কারজাইয়ের।
দেশের সর্ববৃহৎ জাতি পশতুনদের সমর্থন নিয়ে ২০০৪ সালে দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন কারজাই। কিন্তু এবারের নির্বাচনে জিততে হলে সংখ্যালঘুদেরও সমর্থন প্রয়োজন হবে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৫০ ঘ.
bdnews24