২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়া সংঘাত পরমাণু যুদ্ধে গড়াতে পারে: আশঙ্কা রাশিয়ার

উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে আশঙ্কায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিরাপত্তা ব্যবস্থা নিতে শুরু করেছে রাশিয়া। রাশিয়ার বার্তা সংস্থাগুলো সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

মস্কো, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা পরমাণু যুদ্ধের দিকে গড়াতে পারে আশঙ্কায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নিরাপত্তা ব্যবস্থা নিতে শুরু করেছে রাশিয়া। রাশিয়ার বার্তা সংস্থাগুলো সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার একথা জানিয়েছে। ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সোমবার পিয়ংইয়ং এর পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট অচলাবস্থা উত্তর কোরিয়ার সীমান্তবর্তী রাশিয়ার পূর্বাঞ্চলের নিরাপত্তা বিঘি