সউল, মে ২৭ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্যাপক বিধ্বংসী অস্ত্রের সরঞ্জাম বহনের সন্দেহে সাগরে জাহাজে তল্লাশি চালানোর মার্কিন পরিকল্পনায় দক্ষিণ কোরিয়া যোগ দেওয়ায় পর দেশটিকে আক্রমণের হুমকি দিয়েছে প্রতিবেশী উত্তর কোরিয়া। বুধবার পিয়ংইয়ং বলেছে, তাদের জাহাজে তল্লাশি চালানো হলে প্রচণ্ড সামরিক হামলা চালিয়ে জবাব দেওয়া হবে।
এ সপ্তাহে পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড়ে পড়েছে পিয়ংইয়ং। এরইমধ্যে উত্তেজনা বাড়ার আরেকটি খবর হচ্ছে: পরমাণু বোমা তৈরিতে ব্যবহারসম্ভব প্লুটোনিয়াম তৈরির একটি কেন্দ্র চালু করেছে উত্তর কোরিয়া । দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র এ খবর দিয়েছে।
উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোর পর সউল মার্কিন নেতৃত্বাধীন 'নিরাপত্তা স
bdnews24