চণ্ডীগড়, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- অস্ট্রিয়ার ভিয়েনায় শিখ মন্দির হামলায় গুলিবিদ্ধ হয়ে এক 'দলিত' শিখ গুরুর মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারতের পাঞ্জাব। কয়েক হাজার বিক্ষুব্ধ শিখ সোমবার পাঞ্জাবের বিভিন্ন স্থানে ট্রেন, বাসসহ অন্যান্য যানবাহন এবং দোকানপাটে ভাঙচুর চালানোর পর রাজ্যের কয়েকটি স্থানে কারফিউ জারি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। ভারতের পুলিশ একথা জানিয়েছে।
পাঞ্জাবে বিক্ষোভরত শিখদের অধিকাংশই দলিত বা 'অস্পৃশ্য' স
bdnews24