২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে আয়লার ছোবল, ১০ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে সোমবার ঘূর্ণিঝড় 'আয়লা'র আঘাতে ১০ জন মারা গেছে। পানিতে তলিয়ে যাচ্ছে অনেক গ্রাম। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৮০ হাজার লোক। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

কলকাতা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/রয়টার্স)-- পশ্চিমবঙ্গে সোমবার ঘূর্ণিঝড় 'আয়লা'র আঘাতে ১০ জন মারা গেছে। পানিতে তলিয়ে যাচ্ছে অনেক গ্রাম। বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় ৮০ হাজার লোক। (আরও তথ্যসহ-২) কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের উপকূলীয় দুটি জেলা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের গতিবেগসম্পন্ন ঝড়টি কলকাতার দিকে এগুতে থাকায় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি কলকাতার ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং বিকেলের দিকে কলকাতায় আছড়ে পড়তে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ১০ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশই মারা গেছে ঘর চাপা পড়ে। প্রবল বর্ষণে কলকাতার রাস্তাগুলি পানিতে ডুবে আছে, প্রচণ্ড বাতাসে উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। টিভিচিত্রে দেখা গেছে, উদ্ধারকর্মীরা রাস্তায় গাড়ির ভিতর আটকে পড়া এক লোককে বের করার চেষ্টা করছে। "পরিস্থিতি ভয়াবহ। বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে সুন্দরবন অঞ্চল থেকে অসংখ্য পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।"