২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান পরমাণু অস্ত্র থেকে তিন বছর দূরে: মার্কিন সেনাপ্রধান

ইরান এক থেকে তিন বছরের মধ্যে পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করে ফেলতে পারে। এই সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা চালানোর সময় পেরিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এডমিরাল মাইক মুলেন রোববার একথা বলেছেন।(আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 08:15 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ওয়াশিংটন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান এক থেকে তিন বছরের মধ্যে পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা অর্জন করে ফেলতে পারে। এই সংকট সমাধানে কূটনৈতিক তৎপরতা চালানোর সময় পেরিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এডমিরাল মাইক মুলেন রোববার একথা বলেছেন। যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনের 'দিস উইক' অনুষ্ঠানে এডমিরাল মুলেন বলেন, "আমাদের বেশিরভাগই বিশ্বাস করে এটা এক থেকে তিন বছরের ব্যাপার। তারা এ মুহুর্তে কোথায় আছে তার ওপর নির্ভর করে কিছুটা ভিন্নতা আছে এ মতামতে। তবে তারা স্পষ্টতই কাছাকাছি পৌঁছে যাচ্ছে এবং এটা চালিয়ে যাচ্ছে।" জানুয়ারিতে ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে নতুন কূটনৈতিক তৎপরতা শুরুর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর তিনি বলেছেন, ইরান ইস্যুর কূটনৈতিক সমাধানের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না যুক্তরাষ্ট্র। ওদিকে, গত সপ্তাহেই সফলভাবে নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন এ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল এবং আরব উপসাগরে মার্কিন ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের এ শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পে সামরিক হামলা চালানো হলে যেমন ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তেমনি ইরান পরমাণু অস্ত্র ক্ষমতা অর্জন করলেও তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। মুলেন বলেন, "ইরানের বিরুদ্ধে এখন একটি হামলা যে অভাবনীয় পরিণতি ডেকে আনতে পারে তা হবে অবিশ্বাস্য রকমের গুরুতর।" মার্কিন কংগ্রেসে গত সপ্তাহে এক শুনানিতে অংশ নেওয়ার সময়ই একই পরিস্থিতি বোঝাতে "মহাদুর্যোগ" শব্দটি ব্যবহার করেছিলেন মুলেন। ইসরায়েল বরাবরই বলে আসছে কোনো অবস্থাতেই ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা মেনে নেবে না তারা। যুক্তরাষ্ট্র বলেছে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে সামরিক হামলার বিষয়টিও নাকচ করে দিচ্ছে না তারা। মুলেন বলেন, "এ কারণেই এই সংলাপে বসাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমরা যখন তাদের সঙ্গে আলাপ করব তখন সব বিকল্প টেবিলে রেখেই কথা বলা উচিত হবে আমাদের।" মার্কিন সেনাপ্রধান বলেন, "এখানে একটা ছোট্ট সুযোগ আছে একটি সফল সংলাপের এবং একটি সফল সমাপ্তির। আমার দৃষ্টিতে তা হল এটা নিশ্চিত করা যে শেষ পর্যন্ত তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না।" তার এ মন্তব্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সা