২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-আফগানিস্তান-পাকিস্তান শীর্ষ সম্মেলন শুরু

ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের প্রেসিডেন্টরা ওই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মাদক চোরাচালান ও অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এবং আফগানিস্তান পুনর্গঠন নিয়ে রোববার তেহরানে এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

তেহরান, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের প্রেসিডেন্টরা ওই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, মাদক চোরাচালান ও অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এবং আফগানিস্তান পুনর্গঠন নিয়ে রোববার তেহরানে এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। ইরানের রাজধানীতে ত্রিদেশীয় সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত একদিনের এ সম্মেলন এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পাকিস্তানের উত্তরাঞ্চলে তালেবান জঙ্গি দমনে কঠোর সেনা অভিযান শুরু করেছে পাক সেনাবাহিনী। আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো সত্ত্বেও গত দুই বছরে দেশটিতে তালেবান সহিংসতা বেড়েছে । ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে নিয়ে উত্তর তেহরানে এ ত্রিদেশীয় শীর্ষ সম্মেলন শুরু করেছেন। ইরানের রাষ্ট্র পরিচালিত স