২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কমিউনিস্ট নেতা মাধব কুমার নেপালের নতুন প্রধানমন্ত্রী

মধ্যপন্থি কমিউনিস্ট মাধব কুমার নেপালকে শনিবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে নেপালের পার্লামেন্ট। মাওবাদীরা প্রধানমন্ত্রী পদে প্রার্থী না দেওয়ায় এবং ভোট বয়কট করায় ইউএমএল পার্টির নেতা ৫৬ বছর বয়সী মাধব কোনো বিরোধিতা ছাড়াই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

কাঠমাণ্ডু, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যপন্থি কমিউনিস্ট মাধব কুমার নেপালকে শনিবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে নেপালের পার্লামেন্ট। মাওবাদীরা প্রধানমন্ত্রী পদে প্রার্থী না দেওয়ায় এবং ভোট বয়কট করায় ইউএমএল পার্টির নেতা ৫৬ বছর বয়সী মাধব কোনো বিরোধিতা ছাড়াই প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। স্পিকার সুভাষ নেমওয়াং ঘোষণা দেন, "মাধব কুমার নেপালের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন।" সাবেক মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর গত কয়েক সপ্তাহে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে তার আপাত সমাধান হল। প্রচণ্ড সেনাপ্রধান জেনারেল রুকমানগুদ কতোয়ালকে বরখাস্ত করার পর প্রেসিডেন্ট রাম বরণ যাদব আবার তাকে স্বপদে বহাল করেন। এ নিয়ে অসন্তোষের কারণে চলতি মাসের শুরুর দিকে পদত্যাগ করেন প্রচণ্ড। এর রাজপথে বিক্ষোভে নামে মাওবাদীরা। নতুন পরিস্থিতিতে ২২টি রাজনৈতিক দল একটি শিথিল জোট গঠন করলেও মাওবাদীদের বিরোধিতার মুখে নতুন সরকার গঠন করতে অক্ষম হয়ে পড়ে। পরে আন্তর্জাতিক স