২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ'র আত্মহত্যা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো-হিউন তার বাড়ির কাছে একটি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 05:21 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

সিউল, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/সিএনএন)- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো-হিউন তার বাড়ির কাছে একটি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ খবর দিয়েছে। ইয়োনহ্যাপ সাবেক প্রেসিডেন্টের একজন সহযোগীর উদ্ধৃতি দিয়ে জানায়, মৃত্যুর আগে রোহ তার পরিবারের জন্য একটি 'সুইসাইড নোট' রেখে গেছেন। এমন সময়ে এ আত্মহত্যার ঘটনা ঘটল যখন তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির তদন্ত চলছিল। রোহ (৬২) তার বাড়ির পাশে পং হুয়া পাহাড়ে স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে হাইকিং করতে যান। পরে মাথায় জখম অবস্থায় তাকে উদ্ধার করে বুসান হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। রোহ'র সাবেক প্রেসিডেনশিয়াল চিফ অব স্টাফ মুন জে-ইন বেতার ও টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, "সাবেক প্রেসিডেন্ট রোহ স্থানীয় সময় ভোর পৌনে ৫টায় বাসা থেকে বেরিয়ে বাড়ির পাশের পং হুয়া পাহাড়ে যান। সেখানে হাইকিংয়ের সময় ভোর ৬টা ৪০ মিনিটের দিকে তিনি লাফিয়ে পড়েন। তিনি একটি সুইসাইড নোট রেখে গেছেন।" ২০০৩-২০০৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন রোহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১১২৬ ঘ.