২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন নিতে প্রেসিডেন্টের কাছে যাচ্ছেন মনমোহন

ভারতে নির্বাচনে বিজয়ী কংগ্রেসের সংসদীয় দলের নেতা মনমোহন সিং সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন নিতে বুধবার বিকেলে প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সঙ্গে দেখা করবেন। দলের মুখপাত্র এ কথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

নয়াদিল্লি, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে নির্বাচনে বিজয়ী কংগ্রেসের সংসদীয় দলের নেতা মনমোহন সিং সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন নিতে বুধবার বিকেলে প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সঙ্গে দেখা করবেন। দলের মুখপাত্র এ কথা জানিয়েছেন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ১০ আসন কম পেয়েছে কংগ্রেস জোট। মনমোহন ও দলের প্রধান সোনিয়া গান্ধী ইতিমধ্যেই মিত্রদের সঙ্গে বৈঠক করে ওই সংখ্যাপূরণ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মঙ্গলবার বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতী কংগ্রেস জোটের প্রতি সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী প্রার্থী মনমোহন সিং স্থানীয় সময় বিকেল পাঁচটায় প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১০ ঘ.