কলম্বো, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) এর প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের মৃতদেহ পাওয়া গেছে বলে মঙ্গলবার জানিয়েছে শ্রীলংকার সেনাবাহিনী। শ্রীলংকান টিভিও প্রভাকরণের মাথার উপরের অংশ উড়ে যাওয়া একটি মৃতদেহের ভিডিও প্রকাশ করেছে। ওদিকে, পার্লামেন্টের ভাষণে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে দেশ পুনর্গঠনের কাজে তামিলদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজাপাকসে বলেন, দীর্ঘদিন ধরে চলমান যে যুদ্ধ জয় করা একরকম অসম্ভব ছিল তা এখন শেষ হয়েছে। তিনি শ্রীলংকায় সাবেক টাইগারদের-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বড় ধরনের উন্নয়নের অঙ্গীকার করেন এবং তামিলদের অধিকার রক্ষার প্রতিশ্র"তি দেন।
তিনি বলেন, " তাদের যে রাজনৈতিক সমাধান দরকার তা তাদেরকে এনে দেওয়া প্রয়োজন। তবে এ সমাধান বাইরে থেকে নিয়ে আসা যাবে না বরং নিজদেশে আমাদের সবাই মিলেই তা খুঁজে বের করাটা প্রয়োজন।"
লড়াইয়ে বাস্তুচ্যুত ২৫০,০০০রও বেশি তামিলকে পুনর্বাসনের প্রতিশ্র"তি দেন রাজাপাকসে।
তামিল ভাষায় তিনি আরও বলেন, "এটি আমাদের দেশ। আমাদের মাতৃভূমি। আমাদের এক মায়ের সন্তানের মতোই এদেশে বাস করব। এখানে জাতি, বণর্, ধর্ম নির্বিশেষে কোনও ভেদাভেদ থাকবে না।
এর আগে সেনাপ্রধান জেনারেল সারাথ ফনসেকা রাষ্ট্রীয় বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "যুদ্ধক্ষেত্র থেকে যে ভাল খবর এসেছে তা হল
bdnews24