২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে সোয়াইন ফ্লুতে স্কুল অধ্যক্ষের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রেববার সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছেন এক স্কুল অধ্যক্ষ। এইচ১এন১ ভাইরাসে নিউ ইয়র্কে এটিই প্রথম মৃত্যু। চিকিৎসা কর্মকর্তারা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নিউইয়র্ক, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রেববার সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছেন এক স্কুল অধ্যক্ষ। এইচ১এন১ ভাইরাসে নিউ ইয়র্কে এটিই প্রথম মৃত্যু। চিকিৎসা কর্মকর্তারা একথা বলেছেন। মিচেল ওয়েইনার নামক ওই স্কুল অধ্যক্ষ কয়েকদিন আগে এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়ে 'ফ্লাসিং হসপিটাল মেডিক্যাল সেন্টার' এ ভর্তি হওয়ার পর মারা যান। হাসপাতালের মুখপাত্র ডাক্তার এন্ড্রু রুবিন একথা জানিয়েছেন। নগরীর স্বাস্থ্য বিভাগের মুখপাত্রও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃতের পরিচয় নিশ্চিত করে জানাতে পারেননি। নিউ ইয়র্কে এই ভাইরাসে মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এখানে অনেকেই ফ্লু আক্রান্ত হলেও বেশিরভাগের অবস্থাই গুরুতর নয়। মুমূর্ষু ওয়েইনারকে পরীক্ষামূলক ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছিল। তবে শনিবারেও ওয়েইনারের পরিবারের সদস্যরা তার অবস্থার কিছুটা উন্নতির কথা জানিয়েছিল। ওয়েইনার নিউ ইয়র্কে বরো অব কুইন্সের হলিস এ একটি মাধ্যমিক স্কুলের সহকারী অধ্যক্ষ ছিলেন। ফ্লু ছড়িয়ে পড়ার কারণে কয়েকটি স্কুলের মধ্যে এই স্কুলটিও বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। কুইন্সের আরও তিনটি স্কুল সোমবার থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৫ ঘ.