২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে নেতানিয়াহুকে চাপ দেবেন ওবামা

ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া এবং ইহুদি বসতি স্থাপন বন্ধ করার জন্য ইসরায়েলের নতুন সরকারকে চাপ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে শনিবার ওবামা প্রশাসন এই ইঙ্গিত দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ওয়াশিংটন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া এবং ইহুদি বসতি স্থাপন বন্ধ করার জন্য ইসরায়েলের নতুন সরকারকে চাপ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে শনিবার ওবামা প্রশাসন এই ইঙ্গিত দিয়েছে। তবে সোমবারের বৈঠকে বিষয়টি নিয়ে ওবামার সঙ্গে নেতানিয়াহুর কোনও সংঘাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইসরায়েলে নেতানিয়াহুর ডানপন্থী সরকার এ পর্যন্ত মধ্যপ্রাচ্য সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধান মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে----- এ ব্যাপারে কি বলবেন জিজ্ঞেস করা হলে ওবামার এক সহযোগী বলেন, "পরিস্থিতি খারাপ মোড় নেবে বলে প্রেসিডেন্ট মনে করেন না।" প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ওবামা ওই মূলসূত্র--- যা বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য নীতির মূলমন্ত্র-- তা মেনে নেওয়ার জন্য চাপ দেবেন। অচল হয়ে পড়া শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করাই বৈঠকের লক্ষ্য। এক কর্মকর্তা বলেছেন, "দুই রাষ্ট্রের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থান--- আমার ধারণা, তারা সেটি নিয়েই আলোচনা করবেন এবং এ ইস্যুতেই তারা দুজন কাজ করে যাবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৬ ঘ.