নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে সাধারণ নির্বাচনে কংগ্রেসের জয়ের পর মনে করা হচ্ছে ক্ষমতার দণ্ড খুব শিগগির দেশের বিখ্যাত রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী রাহুল গান্ধীর হাতে যেতে পারে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়ে দিয়েছেন, ৭৬ বছর বয়সী মনমোহান সিং-ই দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন। আর মনমোহন সিং বলেছেন, তিনি চান রাহুল মন্ত্রিসভায় থাকবে এবং এ বিষয়ে রাহুলকে বোঝানোর চেষ্টাও তিনি করবেন।
৩৮ বছরের অবিবাহিত যুবক রাহুল কংগ্রেসের নেতৃত্বে আসবেন সে প্রত্যাশা করছে সবাই। তিনি ইতোমধ্যেই ভারতীয় রাজনীতিতে যুক্তরাষ্ট্রে একসময়ের তরুণ কেনেডির মতো সাড়া ফেলেছেন।
ভবিষ্যতে কংগ্রেসে রাহুলের নেতৃত্বের বিষয়ে জানতে চাইলে দলের ঊর্ধ্বতন নেতা দিগি
bdnews24