২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বামেরা বিরোধী দলে থাকবে: প্রকাশ কারাত

ভারতের প্রধান কমিউনিস্ট দল সিপিআইএম এর নেতা প্রকাশ কারাত শনিবার সাবেক মিত্র কংগ্রেসের বিজয় মেনে নিয়ে বলেছেন বামপন্থিরা বিরোধী দলে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

নয়াদিল্লি, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রধান কমিউনিস্ট দল সিপিআইএম এর নেতা প্রকাশ কারাত শনিবার সাবেক মিত্র কংগ্রেসের বিজয় মেনে নিয়ে বলেছেন বামপন্থিরা বিরোধী দলে থাকবে। লোকসভা নির্বাচনের ভোট গণনায় শনিবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটডে প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) জোট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পথে এগিয়ে যাওয়ার পর বামপন্থিরা একথা বলল। সিপিআইএম নেতা কারাত বলেন, "আমরা বিরোধী দলে থাকবো।" প্রায় চারবছর কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন দিয়ে আসলেও গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত পরমাণু চুক্তি নিয়ে বিরোধের জের ধরে ওই সমর্থন প্রত্যাহার কওে নেয় বামপন্থিরা। ওদিকে, কংগ্রেস জোটকে বামেরা সমর্থন দেবে কি না এ নিয়ে নির্বাচনের পুরো সময়টাতেই জল্পনা কল্পনা থাকলেও ভোট গণনায় কংগ্রেসের স্পষ্ট বিজয় টের পাওয়া যাওয়ার পর দলটি জানিয়েছে প্রয়োজন না হলে বামপন্থিদের সমর্থন নাও চাইতে পারে তারা। শক্ত ঘাঁটি পশ্চিমবঙ্গে গত ৩২ বছর ধরে ক্ষমতায় থাকলেও এবার কংগ্রেস জোটের কাছে ভরাডুবির শিকার হয়েছে বামপন্থিরা। শনিবারের মধ্যেই চূড়ান্ত ফল ঘোষণা করবে নির্বচন কমিশন। তবে প্রাথমিক গণনা থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে কংগ্রেস জোট ২৪৬টি আসনে, বিজেপি ১৫৯টি আসনে এবং কমিউনিস্টদের নেতৃত্বাধীন 'তৃতীয় মোর্চা' ৬০টি আসনে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫২০ ঘ.