২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ১এন১ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে মালয়েশিয়া

মালয়েশিয়া সরকার শুক্রবার দেশে প্রথম এইচ১এন১ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি সেলানগার প্রদেশে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 08:03 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

কুয়ালা লামপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালয়েশিয়া সরকার শুক্রবার দেশে প্রথম এইচ১এন১ ভাইরাস সংক্রমণ নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি সেলানগার প্রদেশে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মালয়েশিয়াকিনি নামের একটি ওয়েবসাইটের খবরে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ফেরত ২১ বছরের এক ব্যক্তি জ্বর, গলা ও গায়ে ব্যাথা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবারেই দিনের শেষভাগে এ বিষয়ে একটি বিবৃতি দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৩৩টি দেশের ছয় হাজারের বেশি মানুষ এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪০৫ ঘ.