২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে কারফিউ তুলে নিয়েছে পাকিস্তান, পালাচ্ছে লোকজন

সোয়াত উপত্যকায় তালেবানবিরোধী লড়াইয়ে আটকে পড়া লোকজনদের পালানোর সুযোগ করে দিতে শুক্রবার সাময়িকভাবে কারফিউ তুলে নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 07:50 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

কোটা, পাকিস্তান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াত উপত্যকায় তালেবানবিরোধী লড়াইয়ে আটকে পড়া লোকজনদের পালানোর সুযোগ করে দিতে শুক্রবার সাময়িকভাবে কারফিউ তুলে নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। এখনও তালেবানদের নিয়ন্ত্রণে থাকা সোয়াতের প্রধান শহর মিঙ্গোরা ও অন্যান্য কয়েকটি এলাকায় ৮ ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। এই সুযোগে সোয়াত থেকে পালিয়ে যেতে শুরু করেছে শত শত মানুষ। দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে তারা। সেখানে কর্তৃপক্ষ শরণার্থীদের জন্য শিবিরের ব্যবস্থা করেছে। সেনাবাহিনী জানিয়েছে, মিঙ্গোরা ঘিরে থাকা সেনারা শহরে প্রাইভেট কার ঢুকতে দিচ্ছে না। তবে শহরের ৮ কিলোমিটার (৫ মাইল) উত্তরপশ্চিমে লোকজনকে নিয়ে যাওয়ার জন্য সরকার ১৫০ টি গাড়ি ঢুকতে দিয়েছে। ইতোমধ্যেই বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৮৩০,০০০ মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৭ ঘ.