২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লামডগের শিশু তারকার চালাঘর গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ

অস্কারজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলিওনিয়ার' এ অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি কুড়ানো শিশুতারকাকে কয়েকমাস যেতে না যেতেই পরিবারশুদ্ধ নামতে হল রাস্তায়। মুম্বাই কর্তৃপক্ষ মঙ্গলবার তার চালাঘর গুঁড়িয়ে দেওয়াতেই এ অসহায় অবস্থার শিকার হল শিশুতারকা আজহারউদ্দিন ইসমাইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

মুম্বাই, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্কারজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলিওনিয়ার' এ অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি কুড়ানো শিশুতারকাকে কয়েকমাস যেতে না যেতেই পরিবারশুদ্ধ নামতে হল রাস্তায়। মুম্বাই কর্তৃপক্ষ মঙ্গলবার তার চালাঘর গুঁড়িয়ে দেওয়াতেই এ অসহায় অবস্থার শিকার হল শিশুতারকা আজহারউদ্দিন ইসমাইল। ছবিতে শিশু সালিমের চরিত্রে অভিনয় করে ৯ বছর বয়সী ইসমাইল। বস্তিতে ত্রিপোল দিয়ে ঢাকা কয়েকটি ঝুপড়ি ঘরের মধ্যে রয়েছে তার ঘর। একটি ড্রেনের পাশে অবৈধভাবে এই ঘর গড়ে ওঠায় মুম্বাই নগরকর্তৃপক্ষ তা গুঁড়িয়ে দেয়। ঘটিবাটি ও কাপড়চোপড় ভর্তি আধভাঙা কয়েকটি স্যুটকেস পরিবেষ্টিত অবস্থায় ইসমাইল রয়টার্সকে জানায়, "তারা যখন এল আমি ঘুমাচ্ছিলাম। তারা ধাক্কা দিয়ে আমাকে জাগায়। একজন পুলিশ আমাকে ধামকিও দিল। তারা আমার ঘর ভেঙে দিলে আমি কি করব? খোলা আকাশের নিচেই ঘুমাব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২২০৭ ঘ.