কলম্বো, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার যুদ্ধাঞ্চলে বুধবার রেডক্রসের একজন কর্মী গোলার আঘাতে নিহত হয়েছে। সেখানে সরকারি সেনা ও তামিল টাইগারদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। রেডক্রস এই তথ্য জানিয়েছে।
এদিকে বিদ্রোহীদের সমর্থক ওয়েবসাইট তামিল ডট নেট এবং সরকারের নিয়োগ দেওয়া যুদ্ধাঞ্চলের একজন চিকিৎসক জানিয়েছেন, যুদ্ধাঞ্চলের একটি অস্থায়ী হাসপাতালের ওপর সরকারি সেনাদের হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে।
সেনাবাহিনী বলেছে এই দাবি বানোয়াট।
দি ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বলেছে, তাদের ৩১ বছর বয়সী স্থানীয় কর্মী ও তার মা গোলার আঘাতে নিহত হয়েছেন। রেডক্রসের মুখপাত্র সারাসি বিজয়রতে
bdnews24