ইসলামাবাদ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে তালেবান জঙ্গিদের ক্রমবর্ধমান দাপটের মুখে মধ্যপন্থী ধর্মীয় গুরুরা বছরের পর বছর নীরব থাকার পর অবশেষে সরকারের সমর্থনে সরব হয়েছেন। জঙ্গিরা দেশ দখল করে নিতে পারে বলে সতর্ক করে দিয়ে তারা তালেবানদের সঙ্গে সরকারের লড়াইকে সমর্থন দিচ্ছেন।
মুসলিম জনগোষ্ঠী অধ্যুষিত পাকিস্তানে ১৬০ মিলিয়ন লোকই মধ্যপন্থী মুসলিম। কিন্তু বছরের পর বছর ধরে তারা কট্টরপন্থী তালেবানদের প্রভাব বিস্তারের বিরুদ্ধে কথা বলার আগ্রহ দেখায়নি। এবার তারা সরব হয়েছে।
সুন্নি মুসলিমদের মধ্যপন্থী বারেলভি শাখার নেতৃস্থানীয় ধর্মীয় গুরু মুফতি শরফরাজ নাঈমী বলেছেন, "আর নয়। সেনাবাহিনীকে তালেবানদের চিরতরে নির্মূল করতে হবে। তাছাড়া তারা গোটা দেশকে গ্রাস করবে। সেটি হবে এক বড় ধরনের বিপর্যয়।"
তালেবানদের দৌরাত্ম ঠেকাতে সেনাবাহিনী গত সপ্তাহ থেকে সোয়াত উপত্যকায় তালেবানদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে। পাকিস্তানিরা সোয়াতে সহিংসতা অবসানে সরকারের সঙ্গে করা তালেবানদের শান্তিচুক্তিকে সমর্থন দিলেও পরবর্তীতে এই চুক্তিতে উৎসাহিত হয়ে তালেবানদের গোটা দেশে ইসলামিক শাসন কায়েমের অঙ্গীকারে মর্মাহত হয়েছে।
নাঈমী বলেন, বারেলভি তালেবানদের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্যই আগ্রাসনের বিরুদ্ধে নীরব ছিল। কিন্তু তারা চুপ থেকে তালেবানদেরকে তাদের শাসন চাপিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারে না।
তিনি বলেন, " তারা চায় মানুষ একে অপরের বিরুদ্ধে লড়
bdnews24