জাতিসংঘ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রথমবারের মতো জাতিসংঘ মানবাধিকার পরিষদে সদস্য নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ পরিষদের জন্য নবনির্বাচিত আরও ১৭ টি দেশের সঙ্গে যোগ দিল দেশটি।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘের এই পরিষদটি বর্জনের নীতি থেকে বেরিয়ে আসার পরই এর সদস্য নির্বাচিত হল তারা।
জাতিসংঘে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস জানান, ওয়াশিংটন এখনও বিশ্বাস করে মানবাধিকার পরিষদ ত্র"টিমুক্ত নয়। একইসঙ্গে তিনি বলেন, "মানবাধিকার পরিষদকে শক্তিশালী ও পুনর্গঠনের জন্য অন্যান্য সদস্য দেশের সঙ্গে কাজ করে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই।"
জাতিসংঘ সাধারণ পরিষদ জেনেভা ভিত্তিক ৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রসহ ১৮টি দেশকে ৩ বছর মেয়াদে নির্বাচিত করেছে। নির্বাচিত এই সদস্যরা বাকী ২৯ সদস্যর সঙ্গে কমিশনে যোগ দেবে।
মানবাধিকার পরিষদে নির্বাচিত চীন, কিউবা ও সৌদি আরবসহ বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র নিজ দেশে মানবাধিকার রক্ষার বিষয়ে সমালোচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩২৫ ঘ.
bdnews24