২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যুক্তরাষ্টের শীর্ষ সেনা কমান্ডার বরখাস্ত

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা, দেশটিতে ন্যাটো বাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত জেনারেল ডেভিড ম্যাককিয়ারনানকে সোমবার ওই পদ থেকে বরখাস্ত করেছে ওবামা প্রশাসন। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরশাদ মাহমুদ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ওয়াশিংটন, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা, দেশটিতে ন্যাটো বাহিনীর কমান্ডার হিসেবে কর্মরত জেনারেল ডেভিড ম্যাককিয়ারনানকে সোমবার ওই পদ থেকে বরখাস্ত করেছে ওবামা প্রশাসন। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরশাদ মাহমুদ। (আরও তথ্যসহ) বরখাস্ত হওয়া কামান্ডার ম্যাককিয়ারনান মাত্র একবছর আগে ওই পদে যোগ দিয়েছিলেন। আকস্মিকভাবে তাকে বরখাস্ত করায় আশ্চর্য হয়েছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাঘা সামরিক বিশ্লেষকরাও। কেননা যুদ্ধচলাকালীন কোনো কমান্ডারকে বরখাস্ত করার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল। তাছাড়া আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতি যেখানে অবনতির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে তখন এ ঘটনায় অবাক হয়েছেন বিশ্লেষকরা। এর আগে যুদ্ধচলাকালীন এতো উর্ধ্বতন ও অভিজ্ঞতা সম্পন্ন কোনো জেনারেলকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা মাত্র কয়েকটিই আছে। ১৯৫১ সালে দ্বিতীয় বিশ্বযেুদ্ধর পরও ইউরোপে মিত্র বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সময় জেনারেল ডগলাস ম্যাকআর্থারকে ওই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। জেনারেল ম্যাককিয়ারনানকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো কারণ উল্লেখ করা না হলেও প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, আফগানিস্তানের অবনতিশীল পরিস্থিতিতে সামরিক নেতৃত্বের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা ভাল হবে বলে মনে করে প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এএমটি/১৪৩৫ ঘ.