পেশোয়ার মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে পেশোয়ারের উপকণ্ঠে একটি নিরাপত্তা ফাঁড়িতে সোমবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। সেয়াত উপত্যকায় তালেবানদের বিরুদ্ধে চলমান সেনা অভিযানের মধ্যে এই হামলা হল।
পুলিশের মুখপাত্র ফজল নাঈম বলেছেন, "নিরাপত্তা ফাঁড়িতে গাড়ির সারিতে বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আধসিামরিক বাহিনীর ২ সেনা এবং ৮ বেসামরিক নাগরিক নিহত হয়।"
নাঈম বলেন, "হামলাকারীর লক্ষ্য ছিল চেকপোস্ট। কিন্তু সারিবদ্ধ গাড়ির কারণে তা চেকপোস্ট পর্যন্ত পৌঁছেনি।"
বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গিরা গত দু বছর ধরে দফায় দফায় বোমা হামলা চালাচ্ছে। বেশির ভাগ হামলার লক্ষ্যই হচ্ছে, জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান বন্ধ করা।
পাকিস্তান সরকার গত বৃহস্পতিবার সেনাদের জঙ্গি নির্মূলের নির্দেশ দেওয়ার পর পেশোয়ারের ১১০ কিলোমিটার উত্তরপূর্বে সেয়াত উপত্যকায় পুরোদস্তুর তালেবান জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী রোববার জানিয়েছে, সেয়াত এবং কাছাকাছি শাংলা জেলায় অভিযানে গত ২৪ ঘন্টায় ২০০ জঙ্গি নিহত হয়েছে। তবে এ সংখ্যা নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
বুনার উপত্যকা থেকে তালেবান জঙ্গি হটাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ২৬ এপ্রিল থেকে সেখানে অভিযান শুরু করে। এরপর সোয়াতে তালেবানদের সঙ্গে ফেব্র"য়ারিতে করা শান্তিচুক্তি উপেক্ষা করে সরকার সেখানে অভিযান শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৩ ঘ.
bdnews24