২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদে জুমার শপথ

জ্যাকব জুমা শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ চমৎকারভাবে কাটিয়ে উঠে তিনি দেশকে বিপর্যস্ত অর্থনীতি এবং দারিদ্র্য, এইডস ও অপরাধী কর্মকাণ্ড থেকে টেনে তোলার দায়িত্ব পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

প্রিটোরিয়া, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জ্যাকব জুমা শনিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ চমৎকারভাবে কাটিয়ে উঠে তিনি দেশকে বিপর্যস্ত অর্থনীতি এবং দারিদ্র্য, এইডস ও অপরাধী কর্মকাণ্ড থেকে টেনে তোলার দায়িত্ব পেয়েছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা বর্ণাঢ্য এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিভিন্ন দেশের কয়েকজন রাষ্ট্রপ্রধান। দুর্নীতি ও ধর্ষণের অভিযোগ ওঠায় ৬৭ বছর বয়সী জুমার রাজনৈতিক-জীবন প্রায় শেষ হওয়ার পথে ছিল। কিন্তু গত ২২ এপ্রিলের নির্বাচনে জনগণ ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর পক্ষেই ব্যাপকভাবে রায় দেওয়ায় এর প্রধান হিসেবে জুমার প্রেসিডেন্ট হওয়ার পথ প্রশস্ত হয়। অভিষেক-বক্তৃতায় জুমা বলেন, "নতুন করে শুরুর মুহূর্ত এটি।" আফ্রিকা মহাদেশের বৃহত্তম অর্থনীতির দেশটি ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো অর্থনৈতিকক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। এই মন্দা মোকাবেলাই হবে জুমার প্রধান দায়িত্ব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪০ ঘ.